উত্তরাঞ্চলের শস্যভাণ্ডারখ্যাত দিনাজপুরের প্রতিটি গ্রামে এখন লিচুর মুকুলের মিষ্টি গন্ধ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত চাষিদের কীটনাশক ও সেচ সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবার লিচু বাণিজ্যে শতকোটি টাকা ছাড়িয়ে যাবে।