পদ্মা সেতু চালুর পর যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়নের সুফল পেতে শুরু করেছে ফরিদপুরসহ সমগ্র দক্ষিণাঞ্চল। ফরিদপুরের ভাঙ্গা ইন্টারচেঞ্জের সন্নিকটে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক কোল্ড স্টোরেজ ও অটোমেটেড গ্রেডিং ইউনিট। এর ফলে স্থানীয় পেঁয়াজ, পাট ও মৌসুমি শাকসবজির অপচয় রোধ হবে।