যমুনা ও পদ্মা নদীর দুর্গম চরগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছানো ছিল একসময় অসম্ভব স্বপ্ন। তবে বর্তমান ডিজিটাল প্রযুক্তির কল্যাণে বদলে গেছে সেই চিত্র। কমিউনিটি ক্লিনিকগুলোতে স্থাপিত বিশেষ টেলিমেডিসিন বুথের মাধ্যমে রাজধানীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সরাসরি ভিডিও কনসালটেশনের সুযোগ পাচ্ছেন রোগীরা।